সকল খবর দেশের খবর

নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ-সড়ক নিরাপত্তায় জনসচেতনতা বাড়ানোর আহ্বান

স্টাফ রিপোর্টার; অনিন্দ্যবাংলা।।

প্রকাশ : ৫-১০-২০২৬ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০০৪

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ সামনে রেখে আজ ৫ অক্টোবর সোমবার  ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ময়মনসিংহ শাখার উদ্যোগে মাসব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ ময়মনসিংহ নগরীর টাউন হল এলাকায় রোড শো অনুষ্ঠিত হয়েছে।

রোড শোতে নেতৃত্ব দেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ময়মনসিংহের সাধারণ সম্পাদক এএফএম এনামুল হক মামুন। 

এ সময় উপস্থিত ছিলেন নিসচা ময়মনসিংহের উপদেষ্টা ও ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন আহমেদ এবং  নিসচা ময়মনসিংহের দপ্তর সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ খোকন, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, কার্যনির্বাহী সদস্য কাওসার জামান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মোস্তাক আহমেদ ডালিম এবং সদস্য খাইরুল ইসলাম।

এছাড়া নিরাপদ সড়ক চাই আন্দোলনের কর্মকাণ্ডের প্রতি সংহতি প্রকাশ করেন ময়মনসিংহ সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম। 

রোড শো চলাকালে সড়কে শৃঙ্খলা, ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রচার-সচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে নিরাপদ সড়কের দাবিকে আরও জোরালো করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

নিসচা ময়মনসিংহ শাখার পক্ষ থেকে বলা হয়, শুধু একটি দিবস পালন নয়-সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সারা বছরই জনসচেতনতা, আইন মেনে চলা এবং দায়িত্বশীল সড়ক ব্যবস্থাপনার বিষয়ে সবাইকে সম্পৃক্ত করতে হবে।

উল্লেখ্য, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সামনে রেখে নিসচা ময়মনসিংহ শাখা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে রোড শো, প্রচারাভিযান ও জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে। এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য 'নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।