সকল খবর দেশের খবর

মসিকের নবনিযুক্ত প্রশাসককে অনিন্দ্যবাংলার ফুলেল শুভেচ্ছা

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৮-৩-২০২৬ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১২৫

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)-এর নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অনিন্দ্যবাংলার সম্পাদক মজিবুর রহমান মিন্টু ও ব্যবস্থাপনা সম্পাদক আবুল বাশার বাচ্চু।

সম্প্রতি মসিক কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে অনিন্দ্যবাংলার পক্ষ থেকে প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তারা প্রশাসকের নতুন দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান এবং নগর উন্নয়ন, সেবার মান বৃদ্ধি ও নাগরিক সুবিধা নিশ্চিতকরণে তার সফলতা কামনা করেন।

অনিন্দ্যবাংলার প্রতিনিধিরা বলেন, ময়মনসিংহ নগরীর উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও জনস্বার্থে গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে।

নবনিযুক্ত প্রশাসক শুভেচ্ছা জানানোয় অনিন্দ্যবাংলার প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং নগরবাসীর কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সিটি করপোরেশনের সেবা আরও গতিশীল ও জনবান্ধব করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ নগর উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।