আসন্ন ঈদকে সামনে রেখে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে নগদ উপহার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত এই অর্থ সহায়তা কর্মীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ উপলক্ষে সিটি কর্পোরেশন কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ। এ সময় সংস্থাটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা নগর জীবনের নীরব নায়ক। তাদের নিরলস পরিশ্রমে শহর পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য থাকে। তাই তাদের কল্যাণে সরকারের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ঈদের আগে এই আর্থিক সহায়তা পেয়ে কর্মীদের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে, যা তাদের উৎসবকে আরও অর্থবহ করে তুলবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে আরও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস ২০২৬ পালিত হয়েছে। বর্ণাঢ্য...
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ সামনে রেখে আজ ৫ অক্টোবর সোমবার ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ময়মনসিংহ...
গাজীপুরের কালিয়াকৈরে তীব্র হয়ে উঠেছে এলপিজি গ্যাসের সংকট। উপজেলার হরতকিতলা, আমতলা, মাইওয়ান, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ,...
মফস্বলের অর্থনীতি-ভালুকার কাঁঠাল: ফলের ভেতর লুকিয়ে আছে হাজার কোটি টাকার অর্থনীতি।।কাঁচা-পাকা কাঁঠাল, বীজ, খোসা, পাতা-সবকিছুকে...
অনিন্দ্যবাংলা ডেস্ক : ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত জেলা প্রশাসক...
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মো. রুকুনোজ্জামান রোকন দায়িত্ব নেওয়ার পর ১৮০ দিন পেরিয়েছে। এই...